ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি।

পাবনার ঈশ্বরদীতে ছাগল সজনে গাছের পাতা খেয়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে মাহাবুল হোসেন (৬০) নামে এক মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুল হোসেন ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাহাবুল হোসেনের একটি ছাগল প্রতিবেশী আবুল বাশার মুন্সি ও তার ভাই তসলিম মুন্সির সজনে গাছের পাতা খেয়ে ফেলেছে—এ অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় মাহাবুল হোসেন গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাবেরী সাহা জানান, হাসপাতালে নেওয়ার পথেই মাহাবুল হোসেনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আবুল বাশার নামে একজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬

ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৩:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬