ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ক্ষেতলালে সরকারি পুকুরে মাটি-বালু উত্তোলনের অভিযোগ “পোরশায় প্রেসার কুকারের আঘাতে ৫ সন্তানের জননীর মৃত্যু, স্বামী আটক” “জিরো টলারেন্সে দুর্নীতি দমন: মডেল জেলা গড়তে সাংবাদিকদের পাশে চান ডিসি” গণরায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন পত্নীতলায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর ইবি বিএনসিসির মহিউদ্দিন, সেনাবাহিনীতে জেসিও পদে চূড়ান্তভাবে নির্বাচিত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্রশিবির রাজপথে সক্রিয় থাকবে- সভাপতি নূরুল সিইসি শপথ ভঙ্গ করেছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা খালাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম, গ্রেপ্তার ভাগ্নে

পত্নীতলায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর

নওগাঁর পত্নীতলা উপজেলায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোজাফফর (৬৮) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে মহাদেবপুর-নজিপুর সড়কের সরদার এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাফফর উপজেলার নাদৌর গ্রামের বাসিন্দা এবং মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোজাফফর দুপুরে বাই-সাইকেলযোগে মহাদেবপুর রোড থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সরদার এলপিজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপটিকে শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে সরকারি পুকুরে মাটি-বালু উত্তোলনের অভিযোগ

পত্নীতলায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর

প্রকাশের সময়ঃ ০৫:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬