ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

খালাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম, গ্রেপ্তার ভাগ্নে

নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনাটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে ঘটে।

ফরিদপুরের নগরকান্দায় খালাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে গুম করার অভিযোগে ভাগ্নে মো. আলমগীর হোসেন (৪১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নগরকান্দা থানা-এ আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এ তথ্য জানান।

পুলিশ জানায়, ঘটনাটি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে ঘটে। নিহত জামেলা বেগম (৬৫) স্বামীর মৃত্যুর পর একাই সেখানে বসবাস করতেন। গত শনিবার (২৮ মার্চ) সকালে তার বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই শেখ মোতালেব বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত হিসেবে আলমগীর হোসেনকে শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার ভোরে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে আর্থিক সংকটে পড়েন আলমগীর। ঋণের চাপ সামলাতে তিনি তার খালা জামেলা বেগমের কাছে টাকা ধার চান। তবে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া খালার জমি বিক্রির কিছু অর্থ একটি এনজিওতে জমা আছে জেনে তা হাতিয়ে নেওয়ার পরিকল্পনাও করেন তিনি।

ঘটনার দিন রাতে খালার বাড়িতে গিয়ে আবারও টাকা চান আলমগীর। এতে রাজি না হলে রাতে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে স্বীকার করেন তিনি। পরে মরদেহ গোপন করতে সেপটিক ট্যাংকে ফেলে রেখে পালিয়ে যান।

সংবাদ সম্মেলনে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

খালাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম, গ্রেপ্তার ভাগ্নে

প্রকাশের সময়ঃ ০১:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬