ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের ১০ বছরের কারাদণ্ড নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট মা, পরিবারের নিরাপত্তা চাইলেন ১১ বছরের শিশুর সন্তানের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ মিল জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ- আবেদন শুরু ২ সেপ্টেম্বর মাগুরার আলোচিত শিশু হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ রংপুরে চার খুন-ময়নাতদন্তে মিলল শ্বাসরোধের আলামত

রাজশাহীতে উদ্বোধন হলো ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ

রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় নবনির্মিত ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’ উদ্বোধন করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রাজশাহীর নগরবাসীর জন্য আধুনিক বিনোদন ও অবকাশযাপনের সুযোগ সম্প্রসারণে নতুন সংযোজন হিসেবে উদ্বোধন করা হয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’। নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)।

উদ্বোধনের পর ভূমিমন্ত্রী পার্ক সংলগ্ন ভদ্রা পার্ক এলাকায় একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে নবনির্মিত পার্ক ও রেস্ট হাউজের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ, সুস্থ বিনোদন এবং পরিবার নিয়ে অবসর কাটানোর উপযুক্ত স্থান তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, আরডিএ পার্ক ভবিষ্যতে রাজশাহীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে।

তিনি আরও বলেন, পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প ভবিষ্যতেও গ্রহণ করা হবে। পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন।

ভূমিমন্ত্রী সময়োপযোগী এ প্রকল্প বাস্তবায়নের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরডিএর কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা জানান, নতুন এই পার্ক ও রেস্ট হাউজ নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পরিবার, শিশু ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল

রাজশাহীতে উদ্বোধন হলো ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ

প্রকাশের সময়ঃ ০৪:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬