ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নাটোরে জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা-হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের দায় নেবে না ছাত্রশিবির জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না- বিএনপি নেতা মোশাররফ ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ জনের বদলি নিয়ে প্রচারিত তথ্য অসত্য- জেলা পুলিশ বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন

৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১২৫০ Time View

৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তার এক সহযোগীকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।

গ্রেপ্তার এএসআইয়ের নাম মো. শফিকুল ইসলাম (৪৩)। তিনি পল্লবী থানায় কর্মরত ছিলেন। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন ওয়াসিম (২৪) নামে এক যুবক।

রোববার দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান।

তিনি জানান, মাদক বিক্রির তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজমপুর কাঁচাবাজার এলাকার বিসমিল্লাহ পল্লির ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সব মিলিয়ে এএসআই শফিকুল ইসলাম ও তার সহযোগীর কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান বলেন, সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুইজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, এএসআই মো. শফিকুল ইসলাম গত জুন মাসে পল্লবী থানায় যোগ দেন। তবে গত ২৭ জুন থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

সোমবার তিনি জানতে পারেন, ওই এএসআই মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নাটোরে জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ

৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০২:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬