ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের সহায়তায় আড়াই মাস পর ৭ কারাবন্দীর জামিন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে মানববন্ধন

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা

নাটোরে সরকারি খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা দশটার পর নাটোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পুরাতন জিন্নাহ্‌ স্কুল মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ খাস জমির অবৈধ লিজ বাতিল ও শিশুপার্ক স্থাপনের দাবিতে লেখা প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন।

মানববন্ধনে জেলা বিএনপির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতা ও ৬ নং ওয়ার্ডবাসী শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল নেতা শামীম আহম্মেদ, লিয়ন রহমান, হাফেজ সানাউল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, পুরাতন জিন্নাহ্‌ স্কুল মোড়সংলগ্ন তৎকালীন প্রকাশিত পত্রিকা দৈনিক প্রকাশ-এর কার্যালয় ও এর পার্শ্ববর্তী নারদ নদের পাড়ে অবস্থিত খাস জমিতে স্থানীয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশুপার্ক ও গ্রন্থাগার নির্মাণ করা হলে এলাকার শিশুরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।

বক্তারা আরও বলেন, এই খাস জমিটি বিগত সরকারের আমলে একজন সাংবাদিকের নামে অবৈধভাবে লিজ প্রদান করা হয়েছিল। তারা এই লিজ বাতিল করে এলাকাবাসীর স্বার্থ বিবেচনায় দ্রুত সেখানে একটি শিশুবান্ধব পার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবি জানান।

মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিক্ষার্থী-যুবসমাজ, শিক্ষক-সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০১:১৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬