ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের সহায়তায় আড়াই মাস পর ৭ কারাবন্দীর জামিন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু

চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় থেকে রেল স্টেশন (কলাপট্টি) পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণকাজের উদ্বোধন করছেন অতিথিরা।

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় (আলাউদ্দিন হোটেল) থেকে রেল স্টেশন (কলাপট্টি) পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে ইউনিব্লক পদ্ধতিতে সড়ক নির্মাণের এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এক ধাপ এগিয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. ময়েজ উদ্দিন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রকল্পটির চুক্তিমূল্য ১২ লাখ ৬০ হাজার ২৬৩ টাকা। ইউনিব্লক প্রযুক্তিতে নির্মিত এ সড়ক টেকসই হবে এবং ভবিষ্যতে রক্ষণাবেক্ষণও তুলনামূলক সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদাপানি জমে চলাচল আরও কষ্টকর হয়ে পড়ত। এতে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং রেলস্টেশনে যাতায়াতকারী যাত্রীরা প্রতিদিন দুর্ভোগের মুখে পড়তেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. হারুনুর রশীদ বলেন, মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে জেলা পরিষদ ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি উন্নত সড়ক যোগাযোগব্যবস্থা শুধু যাতায়াত সহজ করে না; বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এলাকাবাসী নির্মাণকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, বহু বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা। নির্মাণকাজ শেষ হলে রেলস্টেশনগামী যাত্রীসহ আশপাশের হাজারো মানুষের যাতায়াত আরও নিরাপদ, দ্রুত এবং স্বস্তিদায়ক হবে বলে তাদের প্রত্যাশা।

জনপ্রিয় সংবাদ

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু

প্রকাশের সময়ঃ ০১:৩০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬