ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের সহায়তায় আড়াই মাস পর ৭ কারাবন্দীর জামিন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রহনপুরে নির্ধারিত কর্মসূচির স্থান পরিদর্শন করছেন গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আগামী ৫ আগস্ট পালিত হতে যাওয়া ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রস্তুতি জোরদার করেছে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে স্থানীয়ভাবে জনসভা, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) রাতে গোমস্তাপুর উপজেলা বিএনপি এবং রহনপুর পৌর বিএনপির নেতারা রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন নির্ধারিত কর্মসূচির স্থান পরিদর্শন করেন। এ সময় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

নেতারা মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, যাতায়াত, নিরাপত্তা ও সার্বিক আয়োজন নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তারা জানান, দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত। সেই প্রেক্ষাপট স্মরণে রেখে গণতান্ত্রিক মূল্যবোধ, ভোটাধিকার এবং নাগরিক অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবারের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

তারা আরও বলেন, কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে সকল প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান তারা।

স্থান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো: নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেতা শেখ জামির উল ইসলাম বিপ্লব, সাজ্জাদ আলী, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাজ, ফজলুর রহমান, ওবাইদুল ইসলাম, আমজাদ হোসেন মেম্বার, রেজাউল ইসলাম বাবুল, সুমন আলী, আব্দুল কাদের, নারুল ইসলাম, আরমান আলী, কালু মিয়া, রবিউল ইসলাম, সবুর আলী, হাসিব আলী, হাসান আলী, গাজিউল ইসলাম (লারা), তুলি বেগম, মুরসালিন আলীসহ উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর এলাকায় উল্লেখযোগ্য জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে। এ উপলক্ষে আলোচনা সভা, জনসভা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।

জনপ্রিয় সংবাদ

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন

প্রকাশের সময়ঃ ০১:১৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬