ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের সহায়তায় আড়াই মাস পর ৭ কারাবন্দীর জামিন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

সরকার পরিবর্তনের পর প্রশাসনে নতুন নিয়োগ বিশ্বজুড়েই প্রচলিত- রিজভী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকার পরিবর্তনের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া বিশ্বের বিভিন্ন দেশেই প্রচলিত একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসন রাষ্ট্র পরিচালনার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দ অনুযায়ী কর্মকর্তাদের দায়িত্ব দেয়। এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও প্রচলিত একটি প্রশাসনিক চর্চা।

তিনি যুক্তরাষ্ট্রের ‘স্পয়েলস সিস্টেম’ (Spoils System)-এর উদাহরণ টেনে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের পর হাজার হাজার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়। এটি কোনো বেআইনি বিষয় নয়; বরং রাষ্ট্র পরিচালনার স্বীকৃত একটি প্রক্রিয়ার অংশ।

বক্তব্যে জামায়াতে ইসলামীকে নিয়েও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তার দাবি, ভবিষ্যতে দলটি সরকার গঠন করলে প্রশাসনে ব্যাপক দলীয়করণ ঘটতে পারে। অন্তর্বর্তী সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের উদাহরণ টেনে তিনি এ আশঙ্কার কথা তুলে ধরেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র রাজনীতি প্রসঙ্গেও সমালোচনামূলক বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, তরুণদের রাজনীতি হওয়া উচিত ইতিবাচক, প্রগতিশীল ও ভবিষ্যতমুখী। তার মতে, দেশের জন্য নতুন ধারণা ও উন্নয়নমূলক চিন্তা নিয়ে এগিয়ে আসাই তরুণ নেতৃত্বের প্রধান দায়িত্ব।

রাজনীতিতে ভাষা ব্যবহারের বিষয়েও মন্তব্য করেন তিনি। রিজভীর ভাষ্য, রাজনৈতিক অঙ্গনে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন। অশালীন ও আক্রমণাত্মক ভাষা সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম, অধ্যাপক মামুনুর রশীদ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খালেকুজ্জামান মিজান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী এশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

সরকার পরিবর্তনের পর প্রশাসনে নতুন নিয়োগ বিশ্বজুড়েই প্রচলিত- রিজভী

প্রকাশের সময়ঃ ০২:০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬