ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের সহায়তায় আড়াই মাস পর ৭ কারাবন্দীর জামিন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক মানের সেন্টার অব এক্সেলেন্স হবে ইবি- শিক্ষামন্ত্রী

ইবির সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় একটি সেন্টার অব এক্সেলেন্সে পরিণত হোক, এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের হোক। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের শিক্ষার্থীদেরই নিতে হবে। জীবনের এই সময়টিকে সদা-সর্বদা কাজে লাগাতে হবে, কারণ এটিই তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময়। এই সময়টুকু সঠিকভাবে কাজে লাগিয়ে ভালোভাবে লেখাপড়া করবে এবং দেশ গড়ার শপথ নিয়ে আগামী দিনে এগিয়ে যাবে।”

শনিবার (১ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬) নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাখাতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আগামী দিনে শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনতে আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ বছর শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ করা হয়েছে। গত বছর এই বরাদ্দ ছিল মাত্র ৮৭ হাজার কোটি টাকা, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায়। আগামীতে এই বাজেট আরও বাড়ানো হবে বলে আমরা বিশ্বাস করি। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, শিক্ষা খাতের বাজেট জিডিপির ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করা হবে।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপটের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, “ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় লক্ষ্য ছিল এটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। পরবর্তীতে মাহাথির বিন মোহাম্মদ ওআইসির উদ্যোগে মালয়েশিয়ায় একটি অনুরূপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে আমাদের অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে। সেখানে ইসলামি শিক্ষার পাশাপাশি সোশ্যাল সায়েন্স, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্সসহ বিভিন্ন বিভাগ রয়েছে। একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়েও মেডিকেল সায়েন্স বা অন্যান্য নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে। আমি আশা করি, তোমরা আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনামকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ।

জনপ্রিয় সংবাদ

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

আন্তর্জাতিক মানের সেন্টার অব এক্সেলেন্স হবে ইবি- শিক্ষামন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:১৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬