ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের সহায়তায় আড়াই মাস পর ৭ কারাবন্দীর জামিন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

শিবগঞ্জের মিনু বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া তিনজন ও উদ্ধারকৃত সরঞ্জাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মিনু বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় জেলার মাদক, চোরাচালান, দস্যুতা, সন্ত্রাসী কার্যক্রম ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের চৌকস দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।

পুলিশের দাবি, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করছিল।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, চোরাচালান, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

প্রকাশের সময়ঃ ১২:৫৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬