ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের সহায়তায় আড়াই মাস পর ৭ কারাবন্দীর জামিন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার

  • অধিকার ডেস্ক:
  • প্রকাশের সময়ঃ ০২:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১২৩৬ Time View

পুরান ঢাকা কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে নতুন মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিটের উদ্বোধন করছেন কারা মহাপরিদর্শক।

কারা কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে পুরান ঢাকা কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট চালু করেছে কারা অধিদপ্তর।

রোববার (৩ আগস্ট) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন এই মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিটের উদ্বোধন করেন।

বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট মো. জান্নাত-উল-ফরহাদ জানান, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার প্রয়োজনে ঢাকায় আসা কর্মকর্তা ও কর্মচারীরাও এখান থেকে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, কারা কর্মকর্তা বা কর্মচারী, তাদের স্বামী বা স্ত্রী এবং সন্তানরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও প্যাথলজিক্যাল সেবা পাবেন।

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি সরকারি নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ ছাড়ে প্যাথলজিক্যাল পরীক্ষা করানোর সুযোগ পাবেন।

কারা অধিদপ্তরের মতে, নতুন এই মেডিকেল সেন্টার কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

জনপ্রিয় সংবাদ

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার

প্রকাশের সময়ঃ ০২:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬