ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

পরিচ্ছন্নতার চিত্র দেখতে ঢাকা উত্তর সিটির সড়কে প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সড়ক পরিদর্শনে নিজেই গাড়ি চালাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতার সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি গুলশানের বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হন।

উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর বিভিন্ন সড়ক কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে তা সরেজমিন দেখতেই বের হন প্রধানমন্ত্রী। তিনি বারবার উল্লেখ করেছেন, ঢাকাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান। এই পরিদর্শনে তিনি শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত এবং শেওড়াপাড়ার সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

এর আগে গত বৃহস্পতিবার রাতে নাগরিক সেবার প্রকৃত চিত্র পর্যবেক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেবারও তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক ঘুরে দেখেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়। এ সময় রাজধানীর সড়ক ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং সার্বিক নগরসেবা কার্যক্রমের অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন তিনি। বিভিন্ন স্থানে থেমে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে তা প্রত্যক্ষ করতেই তিনি এই পরিদর্শনে বের হন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও রাতের বেলা রাজধানীর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

পরিচ্ছন্নতার চিত্র দেখতে ঢাকা উত্তর সিটির সড়কে প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:৪৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬