ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নাটোরে জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা-হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের দায় নেবে না ছাত্রশিবির জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না- বিএনপি নেতা মোশাররফ ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ জনের বদলি নিয়ে প্রচারিত তথ্য অসত্য- জেলা পুলিশ বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন

বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন

বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে স্থাপন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও স্বস্তিদায়ক ও উপযোগী করে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের মসজিদ ও রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। হল প্রশাসনের উদ্যোগেই এই এসিগুলো বসানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে অন্যতম বিজয়-২৪ হল। গরমের মৌসুমে দীর্ঘ সময় ধরে রিডিং রুমে পড়াশোনা করতে গিয়ে শিক্ষার্থীদের প্রায়ই নানা ভোগান্তির মুখে পড়তে হয়। নতুন করে এসি স্থাপনের ফলে শিক্ষার্থীরা তুলনামূলক আরামদায়ক পরিবেশে পড়াশোনা ও একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হল প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় গরমের সময় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা এখন অনেকটাই সহজ হবে। তবে হলের অন্যান্য সুযোগ-সুবিধাও আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

বিজয়-২৪ হলের শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, রিডিং রুমে এসি স্থাপনের ফলে তাঁরা যথেষ্ট উপকৃত হয়েছেন। বিশেষত গরমের সময় দীর্ঘক্ষণ পড়াশোনা করা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ে, তাই এখন তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করা সম্ভব হবে বলে তিনি জানান। রিডিং রুমে আরও দুই-তিনটি এসি স্থাপন করা হলে তা শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

হলের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়নে প্রশাসনের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। রিডিং রুমে এসি থাকায় গরমের সময় পড়াশোনায় মনোযোগ বাড়বে বলে মনে করেন তিনি। পাশের রিডিং রুমেও দ্রুত এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবেন বলে জানান তিনি।

শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, রিডিং রুমে এসি স্থাপনের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। পাশাপাশি রিডিং রুমে পানির ফিল্টার স্থাপন এবং পাশের কক্ষগুলোতেও এসির ব্যবস্থা করা হলে পরিবেশ আরও উন্নত ও সুবিধাজনক হবে বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন করা হয়েছে। পাশের রিডিং রুমেও শিগগির এসি স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে সেখানেও দ্রুত এসি স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার বিষয়টিকে হল প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং পর্যায়ক্রমে হলের অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।

এসি স্থাপনের ব্যয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আকিফ জানান, বিজয়-২৪ হলে ইতিমধ্যে চারটি এসি স্থাপন করা হয়েছে, যাতে ব্যয় হয়েছে মোট ৭৪ হাজার টাকা। আরও একটি এসি স্থাপনের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রিডিং রুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ ক্রমান্বয়ে নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নাটোরে জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ

বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন

প্রকাশের সময়ঃ ০১:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬