ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো রাজু ১০ ঘণ্টা পর গ্রেপ্তার প্রাক-প্রাথমিক শিক্ষা: খেলাভিত্তিক শেখা নাকি যান্ত্রিক পড়ালেখা—শিশুর বিকাশে কোনটি জরুরি? ১৭৮ কোটি টাকার সেতুর নির্মাণকাজ বন্ধ, অসম্পূর্ণ রেখেই উধাও ঠিকাদার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের কুড়িগ্রামে মুরগির খোঁয়াড়ে মিলল ৫৫ ভারতীয় মোবাইল, আটক ১ কুলিয়ারচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডি মারিয়া যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য

নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ

নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে শুরু হলো খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৬’। বুধবার (১৯ আগস্ট) ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী দিনে বিকেল ৩টায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয় ১৭তম ও ২০তম ব্যাচ। এরপর বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীরা।

আয়োজকদের ভাষ্যমতে, সপ্তাহজুড়ে চলা এই আয়োজনে ব্যাচভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি থাকছে বিতর্ক প্রতিযোগিতা, ইনফরমেশন ট্রান্সফার, হিউম্যান লুডো, হাড়ি ভাঙা, পিলো পাসিং, গোল পোস্টিং, সুই-সুতা, বেলুন ফাটানো ও রচনা প্রতিযোগিতার মতো নানা আয়োজন।

সাংস্কৃতিক পর্বে থাকছে নাচ, গান, গজল, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও স্ট্যান্ড-আপ কমেডিসহ বিভিন্ন পরিবেশনা।

শিক্ষার্থীরা মনে করছেন, এ ধরনের আয়োজন সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে। পাশাপাশি একাডেমিক ব্যস্ততার বাইরে বিনোদন ও মানসিক প্রশান্তির সুযোগ তৈরি হবে বলেও তাদের অভিমত।

তারা আরও বলেন, নিয়মিত এমন আয়োজন হলে শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের মানসিকতা ও পারস্পরিক সহযোগিতার সক্ষমতা বিকশিত হবে এবং বিভাগের বিভিন্ন ব্যাচের মধ্যে গড়ে উঠবে আরও আন্তরিক সম্পর্ক।

আয়োজকরা প্রত্যাশা করছেন, শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সপ্তাহব্যাপী এই আয়োজন উৎসবমুখর হয়ে উঠবে। পাশাপাশি বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো রাজু ১০ ঘণ্টা পর গ্রেপ্তার

নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ

প্রকাশের সময়ঃ ০৫:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬