ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো রাজু ১০ ঘণ্টা পর গ্রেপ্তার প্রাক-প্রাথমিক শিক্ষা: খেলাভিত্তিক শেখা নাকি যান্ত্রিক পড়ালেখা—শিশুর বিকাশে কোনটি জরুরি? ১৭৮ কোটি টাকার সেতুর নির্মাণকাজ বন্ধ, অসম্পূর্ণ রেখেই উধাও ঠিকাদার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের কুড়িগ্রামে মুরগির খোঁয়াড়ে মিলল ৫৫ ভারতীয় মোবাইল, আটক ১ কুলিয়ারচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডি মারিয়া যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য

অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডি মারিয়া

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১২৩৯ Time View

রোজারিও সেন্ট্রালের হয়ে মাঠে অ্যাঞ্জেল ডি মারিয়া। ছবি: সংগৃহীত

কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

রাউন্ড অব ১৬-এর দ্বিতীয় লেগে করিন্থিয়ানসের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রোজারিও সেন্ট্রাল। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে ডি মারিয়া জানান, তিনি খেলা চালিয়ে যেতে চাইলেও এখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, এটি তার জন্য কঠিন একটি মুহূর্ত। তার স্বপ্ন ছিল ভিন্ন কিছু। তিনি আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে ফুটবলে সবকিছু পরিকল্পনামতো হয় না।

করিন্থিয়ানসের বিপক্ষে ম্যাচটি ডি মারিয়ার জন্য আরও আবেগের ছিল। প্রায় ১২ বছর আগে একই স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন তিনি। সেই গোলের সুবাদে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয় এবং পরবর্তী সময়ে দলটি ফাইনালে পৌঁছায়।

ম্যাচ নিয়ে ফক্স স্পোর্টসকে ডি মারিয়া বলেন, গোল করার সুযোগ পেয়েছিল তাদের দল। তবে পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি এগোয়নি। তারা লড়াই করলেও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।

ইউরোপীয় ফুটবলে দীর্ঘ ১৮ বছরের অধ্যায় শেষে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছিলেন ডি মারিয়া। এরপর গত জুনে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করেন তিনি।

বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে ডি মারিয়ার বয়স হবে ৩৯ বছর। ফলে তার আগেই কিংবা চুক্তির মেয়াদ শেষে ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

রোজারিও সেন্ট্রালে ফেরার পর এখন পর্যন্ত ৪৩ ম্যাচে মাঠে নেমেছেন ‘ফিদো’। এ সময়ে তার নামের পাশে রয়েছে ১৪ গোল ও ৭টি অ্যাসিস্ট।

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো রাজু ১০ ঘণ্টা পর গ্রেপ্তার

অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডি মারিয়া

প্রকাশের সময়ঃ ০৪:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬