ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১২৩৪ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে ম্যাকাইয়ে বাংলাদেশ ক্রিকেট দল।

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর এবার নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শনিবার কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে শুরু হবে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দল এবার সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।

ডারউইন থেকে দীর্ঘ ভ্রমণ শেষে মঙ্গলবার ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। ভোরের ফ্লাইটে যাত্রা শুরু করে ক্রেইনস ও টাউন্সভিলে ফ্লাইট পরিবর্তনের পর প্রায় ১২ ঘণ্টার আকাশযাত্রা শেষে সাউথ ম্যাকাইয়ে পৌঁছান ক্রিকেটাররা। বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টটি ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে। স্থানীয়ভাবে স্টেডিয়ামটি আগে হারাপ পার্ক নামে পরিচিত ছিল। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাঠটির।

ম্যাকাই অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে। তবে ক্রিকেটের জন্য মাঠটির অভিজ্ঞতা খুব বেশি নয়। গত ৩১ বছরে এখানে প্রথম শ্রেণির ক্রিকেট হয়েছে মাত্র পাঁচটি ম্যাচ। ফলে মাঠটির উইকেট ও কন্ডিশন নিয়ে দুই দলেরই রয়েছে অনিশ্চয়তা।

এই মাঠে নিয়মিত অস্ট্রেলিয়ান রুলস ফুটবল খেলা হলেও ক্রিকেটের আয়োজন সীমিত। উইমেন্স বিগ ব্যাশের কিছু ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৫-৯৬ মৌসুমে প্রথমবার ঘরোয়া লাল বলের ক্রিকেট আয়োজনের পর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৫-১৬ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ সালে অস্ট্রেলিয়া ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’-এর মধ্যে গোলাপি বলের ম্যাচ এবং ২০২৪ সালের অক্টোবরে ভারত ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’-এর ম্যাচও হয়েছে এই মাঠে।

মজার বিষয় হলো, ম্যাকাইয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে হওয়া দুটি সেঞ্চুরিই করেছেন ম্যাট রেনশ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে এই বাঁহাতি ব্যাটারকে ফেরানো হয়েছে। ফলে অচেনা ভেন্যুতে রেনশের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে অস্ট্রেলিয়া।

মাঠটির পরিসংখ্যানও দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। এখানে প্রায় ৬০ শতাংশ দল টস জিতে প্রথমে ব্যাটিং করেছে এবং তাদের প্রায় ৮০ শতাংশ দল জয় পেয়েছে। প্রথম ইনিংসে গড় সংগ্রহ ২৫৭ রান। এ মাঠে পেসাররা এখন পর্যন্ত ১২২টি উইকেট নিয়েছেন, বিপরীতে স্পিনারদের শিকার ৫০ উইকেট।

ম্যাকাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসও বেশ পুরোনো। ১৯৯২ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এখানে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে মাত্র দুই বল খেলা হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হয় এই মাঠে।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে দুই ইনিংসে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট করে ৯ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪২৬ রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শান্তর দল। এবার ম্যাকাইয়ের অচেনা কন্ডিশনে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই হবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।

এদিকে দ্বিতীয় টেস্টকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। ১০ হাজার দর্শক ধারণক্ষমতার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম দিনের সাধারণ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় অস্ট্রেলিয়ানদের মধ্যেও ম্যাচটি নিয়ে আগ্রহ বাড়ছে।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ

প্রকাশের সময়ঃ ১২:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬