ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১২৩৬ Time View

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার তৎপরতা।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট-সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত বাংলাদেশি নাগরিকরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন।

দমকল বাহিনী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত ২টার দিকে হোটেলটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। পরে দ্রুত আগুন ও ধোঁয়া ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই দমকল বাহিনীর চারটি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

পুলিশ জানিয়েছে, ভবনটিতে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজে বেশ কিছুটা বেগ পেতে হয়। বিশেষ করে সিঁড়ি দিয়ে ওপরের তলাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ভবনটি ঠান্ডা করার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে।

তিনি বলেন, উদ্ধারকাজ সম্পন্ন করার পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করাও পুলিশের অন্যতম অগ্রাধিকার। এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

প্রকাশের সময়ঃ ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬