
ময়মনসিংহে র্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৪২ পিস অবৈধ ও নেশাজাতীয় ইনজেকশনসহ মো. ওমর ফারুক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট ২০২৬ দুপুর সোয়া ১টার দিকে র্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল নগরীর কোতোয়ালী থানাধীন আকুয়া মোড়লপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে বিক্রির সময় হাতেনাতে ৪২ পিস অবৈধ ও নেশাজাতীয় ইনজেকশনসহ ওমর ফারুককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ও নেশাজাতীয় ইনজেকশন সংগ্রহ করে ময়মনসিংহের বিভিন্ন স্থানে তরুণ সমাজের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে জব্দকৃত আলামতসহ তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৪ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শফিয়েল আলম সুমন,ময়মনসিংহ প্রতিনিধি: 






















