ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের ১০ বছরের কারাদণ্ড নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট মা, পরিবারের নিরাপত্তা চাইলেন ১১ বছরের শিশুর সন্তানের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ মিল জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ- আবেদন শুরু ২ সেপ্টেম্বর মাগুরার আলোচিত শিশু হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ রংপুরে চার খুন-ময়নাতদন্তে মিলল শ্বাসরোধের আলামত

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১২৩৭ Time View

জিম্মার শর্ত ভঙ্গের অভিযোগে বন বিভাগের হেফাজতে নেওয়া ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতি।

জিম্মায় নেওয়ার সময় নির্ধারিত শর্ত যথাযথভাবে পালন না করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতিকে আবারও বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান পরিচালনা করে হাতি দুটি উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১২ আগস্ট গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক দুই ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছিল হাতি দুটি। তবে পরবর্তীতে জিম্মাগ্রহীতারা নির্ধারিত শর্তগুলো যথাযথভাবে অনুসরণ করছেন না—এমন তথ্য মন্ত্রীর নজরে আসে।

বিষয়টি জানার পর হাতি দুটির নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। পরে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটিকে পুনরায় হেফাজতে নেন।

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বন্যপ্রাণীর নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্যপ্রাণী জিম্মায় দেওয়ার পর নির্ধারিত শর্ত পালনে ব্যত্যয় ঘটলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ‘নিহার কলি’ নামের মাদি হাতিটিকে মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকা থেকে এবং ‘সম্রাট বাহাদুর’ নামের পুরুষ হাতিটিকে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

বর্তমানে হাতি দুটিকে বন বিভাগের তত্ত্বাবধানে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত শেডে স্থানান্তর করে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’কে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

প্রকাশের সময়ঃ ০২:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬