ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের ১০ বছরের কারাদণ্ড নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট মা, পরিবারের নিরাপত্তা চাইলেন ১১ বছরের শিশুর সন্তানের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ মিল জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ- আবেদন শুরু ২ সেপ্টেম্বর মাগুরার আলোচিত শিশু হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ রংপুরে চার খুন-ময়নাতদন্তে মিলল শ্বাসরোধের আলামত দুদকে অভিযোগ দিয়ে নিজেই এখন মামলার আসামি

রাজশাহীর ভুবন মোহন পার্কে জুয়ার আসরে অভিযান- গ্রেপ্তার ১০

রাজশাহীর ভুবন মোহন পার্কে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাজশাহীর ভুবন মোহন পার্কে চলমান একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের বিশেষ জুয়াবিরোধী দল ও অপরাধ দমন দল। অভিযানে তাদের কাছ থেকে ৬৬ সেট তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মুঠোফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে ভুবন মোহন পার্কের অভ্যন্তরে সিটি করপোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, ওই কক্ষে জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়ার মিলন সরকার (৩০), রাজারহাতা এলাকার কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়ার বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার খোকন (৫৪), শিরোইল কলোনির হাবিবর রহমান (৬০), আইনুল হক (৫০), আব্দুল আলিম (৪৫) এবং নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের রানা (৩৭) ও মেহেরাজ (৩২)।

পুলিশ জানিয়েছে, অভিযানে ৬৬ সেট তাসের পাশাপাশি জুয়া ও বাজি খেলায় ব্যবহৃত বিভিন্ন মুঠোফোনভিত্তিক অ্যাপসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন মুঠোফোন এবং নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শহরের অন্যতম পরিচিত জনসমাগমস্থল ভুবন মোহন পার্কের ভেতরে এ ধরনের জুয়ার আসর পরিচালনার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জনসমাগমপূর্ণ এলাকায় জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীর ভুবন মোহন পার্কে জুয়ার আসরে অভিযান- গ্রেপ্তার ১০

প্রকাশের সময়ঃ ০২:০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬