ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে মাঠে ডিএনসি, সচেতনতামূলক লিফলেট বিতরণ পুলিশের অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ভোলাহাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নওগাঁয় ৩৮ কেজির কষ্টিপাথরের তারা দেবী মূর্তি উদ্ধার, আটক ১ বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈঠক বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউন- ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে পৃথক অভিযোগ ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২,১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি রাসূল (সা.)-এর জীবন ছিল সুশৃঙ্খল ও মানবতার অনন্য দৃষ্টান্ত: নুরুল ইসলাম সাদ্দাম চুয়াডাঙ্গায় সাবেক শিবির সভাপতি আরিফুলের ওপর হামলা, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ভোলাহাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশ থেকে বাবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে পাকা সড়কের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত বাবুল হোসেন টাঙ্গাইলের মধুপুর থানার কাশিনাথপুর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে সোমবার (২৪ আগস্ট) রাতের মধ্যে কোনো একসময় বাবুল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। পরে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভোলাহাট থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

মাদকের বিরুদ্ধে মাঠে ডিএনসি, সচেতনতামূলক লিফলেট বিতরণ

ভোলাহাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ১১:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬