ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ধোলাইপাড়ে চাচাকে ছুরিকাঘাতের অভিযোগ, যুবক আটক চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে নদীর পানি বাস-থ্রি-হুইলার দ্বন্দ্বে বরিশালে ১০ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ২০২৭ সালের শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ব্যস্ত শহরের দুই আগন্তুকের গল্পে ‘আরও কিছুক্ষণ’ ইরানের বেশিরভাগ সামরিক সদস্যকে বেতন দেওয়া হচ্ছে না: ট্রাম্প ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ালে স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে চীন বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সফর, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ ঋণের চাপে ব্যবসায়ীর মৃত্যু, আমবাগান থেকে মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১২৪০ Time View

কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ঐশী রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্বচান্দরা মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঐশী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সমশ্যাম নগর গ্রামের সাগর চন্দ্র রায়ের মেয়ে। তার বাবা কালিয়াকৈরের মুন্সিরটেক এলাকায় মোজাফফর আলীর বাড়িতে ভাড়া থেকে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ঐশী পাশের একটি বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে স্থানীয় মাহমুদা বেগমের নির্মাণাধীন বহুতল ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায় সে।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন ধরে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা বা ঢাকনা ছাড়াই খোলা অবস্থায় পড়ে ছিল। তাদের দাবি, এমন অরক্ষিত স্থাপনা দ্রুত নিরাপদ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

জনপ্রিয় সংবাদ

ধোলাইপাড়ে চাচাকে ছুরিকাঘাতের অভিযোগ, যুবক আটক

কালিয়াকৈরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৯:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬