ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ অন্তত ৪০৩ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা- দায়ীদের শাস্তির দাবি নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় রহস্য, বাসা থেকে উদ্ধার তিন পিস্তলসহ দেশীয় অস্ত্র ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা- সভাপতি প্রীতিময় ও সম্পাদক উত্তম ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্ব সম্প্রসারণের আহ্বান এমপি আজিজের মহানন্দা সেতুর কাছে ডিবির অভিযান, ১১২৫ বোতল কোডিনযুক্ত সিরাপসহ যুবক আটক প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ব্যস্ত শহরের দুই আগন্তুকের গল্পে ‘আরও কিছুক্ষণ’

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১২৩৭ Time View

নির্মাতা রুবায়েত মাহমুদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরও কিছুক্ষণ’-এর একটি দৃশ্যে সাদিয়া আয়মান ও শফিন আহমেদ।

ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ভিড়ে হঠাৎ তৈরি হওয়া কিছু সম্পর্ক ও বিশেষ মুহূর্তের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরও কিছুক্ষণ’। নির্মাতা রুবায়েত মাহমুদের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটিতে একটি ব্যস্ত শহরে দুই আগন্তুকের জীবনের কিছু সময়কে গল্পের কেন্দ্রে তুলে ধরা হয়েছে।

দীর্ঘ বিরতির পর নিজের ভাবনা ও গল্প নিয়ে নির্মাণে ফিরেছেন রুবায়েত মাহমুদ। ২০১৮ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর ‘তবুও ভালোবাসি’ নির্মাণের পর ২০২৩ সালে ‘কাবাডি’ নামে একটি সিরিজ নির্মাণ করেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও নিয়মিত কাজ করে আসছেন এই নির্মাতা।

‘আরও কিছুক্ষণ’ নির্মাণের ভাবনা সম্পর্কে রুবায়েত মাহমুদ বলেন, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করলেও সেখানে নিজের মতো করে গল্প বলার সুযোগ সীমিত। নিজের একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার ইচ্ছা থেকেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নেন তিনি।

নির্মাতার ভাষায়, এটি মূলত একটি ব্যস্ত ও যান্ত্রিক শহরের দুই আগন্তুকের কিছু মুহূর্তের গল্প। শহরের কঠিন বাস্তবতার মধ্যেও মানুষের সম্পর্ক কীভাবে বিশেষ কিছু সময় তৈরি করতে পারে, সেই অনুভূতিই চলচ্চিত্রটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

চিত্রনাট্যকে চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন রুবায়েত। তাঁর মতে, ‘আরও কিছুক্ষণ’ শুধু গল্প বলার একটি মাধ্যম নয়, বরং একটি পরিকল্পিত ও কাঠামোবদ্ধ চিত্রনাট্য নিয়ে করা পরীক্ষাও।

চলচ্চিত্রটির নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। তাঁর অভিনয় নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্মাতা জানান, চরিত্রটি শুধু সংলাপ কিংবা দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তোলার মতো ছিল না; এতে সূক্ষ্ম কিছু অনুভূতি প্রকাশের প্রয়োজন ছিল। সাদিয়া স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য অভিনয়ের মাধ্যমে সেই আবেগ তুলে ধরেছেন বলে মনে করেন তিনি।

পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করেছেন শফিন আহমেদ। বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে দীর্ঘদিন যুক্ত শফিন নিজেও নির্মাতা হিসেবে কাজ করেন। অভিনয়ের অভিজ্ঞতা তাঁর জন্য কিছুটা ভিন্ন হলেও চরিত্রটির সঙ্গে তাঁর ব্যক্তিত্ব ও উপস্থিতি মানানসই হয়েছে বলে জানান রুবায়েত।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রিপন চৌধুরী। সম্পাদনায় মাজহার রনি, কালার গ্রেডিংয়ে চিন্ময় রায় এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ও সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব। চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রযোজক মো. শামীম মাহমুদ শাতু।

প্রায় ২৯ মিনিটের ‘আরও কিছুক্ষণ’ দর্শকদের জন্য জি সিরিজের মাধ্যমে প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার

ব্যস্ত শহরের দুই আগন্তুকের গল্পে ‘আরও কিছুক্ষণ’

প্রকাশের সময়ঃ ১১:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬