ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ অন্তত ৪০৩ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা- দায়ীদের শাস্তির দাবি নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় রহস্য, বাসা থেকে উদ্ধার তিন পিস্তলসহ দেশীয় অস্ত্র ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা- সভাপতি প্রীতিময় ও সম্পাদক উত্তম ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্ব সম্প্রসারণের আহ্বান এমপি আজিজের মহানন্দা সেতুর কাছে ডিবির অভিযান, ১১২৫ বোতল কোডিনযুক্ত সিরাপসহ যুবক আটক প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে জব্দ ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি।

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার আওতাধীন দিগারকান্দা শান্তিনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের তত্ত্বাবধানে উপপরিদর্শক রফিকুল ইসলাম তার সহকর্মী ফোর্স নিয়ে এই অভিযান চালান।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকার মৃত রুকন উদ্দিনের ছেলে মোঃ মামুনুর রশিদ (৫৩) এবং ময়মনসিংহের আকুয়া মোড়লবাড়ী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৮)।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার মামুনুর রশিদের বিরুদ্ধে ইতোপূর্বে ৮টি এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে ৪টি মামলা বিদ্যমান রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের আদালতে হাজির করা হয়।

অন্যদিকে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের এমন ধারাবাহিক মাদকবিরোধী তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। এর পাশাপাশি মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

প্রকাশের সময়ঃ ০১:৩৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬