ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১০ লাখ টাকা না দিলে বাড়ি দখলের হুমকি, ৬০ বছরের নারী আতঙ্কে হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, মোট মৃত্যু বেড়ে ৯৫০ দুর্ঘটনায় আহত বখতিয়ারের পাশে নোবিপ্রবি পরিবার-অস্ত্রোপচার সফল মুক্তাগাছায় বাসে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক ইবিতে ২০ হাজার শিক্ষার্থীর যাতায়াতে নিজস্ব বাস মাত্র ৭টি শত কোটি টাকার পরিত্যক্ত ভবন ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা ইবি প্রশাসনের নাটোরে জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা-হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

মুক্তাগাছায় বাসে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

মুক্তাগাছায় বাসে তল্লাশি চালিয়ে ৭৪৫ পিস ইয়াবাসহ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

ময়মনসিংহের মুক্তাগাছায় র‌্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৪ জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে আটক করা হয় মো. মোস্তফাকে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে তার নিজ হাতে বের করে দেওয়া ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি অনুযায়ী, গ্রেপ্তার মোস্তফা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

র‌্যাব-১৪ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবাসহ অন্যান্য আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তাগাছায় বাসে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

প্রকাশের সময়ঃ ০৩:৩৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬