ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ অন্তত ৪০৩ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা- দায়ীদের শাস্তির দাবি নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় রহস্য, বাসা থেকে উদ্ধার তিন পিস্তলসহ দেশীয় অস্ত্র ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা- সভাপতি প্রীতিময় ও সম্পাদক উত্তম ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্ব সম্প্রসারণের আহ্বান এমপি আজিজের মহানন্দা সেতুর কাছে ডিবির অভিযান, ১১২৫ বোতল কোডিনযুক্ত সিরাপসহ যুবক আটক প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা- সভাপতি প্রীতিময় ও সম্পাদক উত্তম

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রীতিময় মোক দুলু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ময়মনসিংহ বিভাগীয় কমিটি অনুমোদিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত একটি অনুমোদনপত্রের মাধ্যমে এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবঘোষিত কমিটিতে অ্যাডভোকেট প্রীতিময় মোক দুলুকে সভাপতি, দেবাশিষ ঘোষ বাপ্পীকে নির্বাহী সভাপতি এবং উত্তম কুমার দে-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া অ্যাডভোকেট নির্মল চন্দ্র শিং ও অধ্যক্ষ নিখিল চন্দ্র দাসকে সিনিয়র সহ-সভাপতি এবং অধ্যাপক পুতুল রঞ্জন রায় বিশ্বাসকেও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রাখা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আরও একাধিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকার, কৃষিবিদ শর্মিষ্ঠা সাহা, দীলিপ কুমার ঘোষ, প্রদীপ কুমার দাস, তপন কুমার চক্রবর্তী, পবিত্র কুমার দাস, অ্যাডভোকেট নির্মল কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট উত্তম কুমার দেব, অ্যাডভোকেট প্রিয় রঞ্জন মজুমদার, আশিষ সরকার, মানিক কুমার দাস, অমল চৌধুরী, ডা. অখিল চন্দ্র দেবনাথ, বাবুচন্দ্র গোয়ালাসহ আরও অনেকে।

সংগঠনের নেতারা জানিয়েছেন, ময়মনসিংহ বিভাগে হিন্দু সম্প্রদায়ের অধিকার সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সামাজিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা- সভাপতি প্রীতিময় ও সম্পাদক উত্তম

প্রকাশের সময়ঃ ০১:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬