ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’

বেরোবিতে ৪ মেধাবী নারী শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান অনুষ্ঠানের দৃশ্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এবং কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশন, রংপুরের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় সামাজিক বিজ্ঞান অনুষদের চারজন মেধাবী নারী শিক্ষার্থীকে এককালীন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান করা হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও সার্টিফিকেট বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বক্তব্যে তিনি বলেন, নারী শিক্ষার প্রসার এবং মেধার যথাযথ মূল্যায়নে এ ধরনের বৃত্তি প্রদান একটি প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ। এই বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তারা সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সমাজের সর্বস্তরের বিশিষ্টজন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. কে মুশতাক ইলাহি। তিনি জানান, মেধাবী নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করাই এই বৃত্তির প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারজন কৃতী শিক্ষার্থীকে এই বৃত্তির জন্য মনোনীত করা হয়। তারা হলেন— অর্থনীতি বিভাগের মোছাঃ ফিরোজা আক্তার (সিজিপিএ ৩.৮৬), একই বিভাগের উর্মি রানী রায় (সিজিপিএ ৩.৮৬), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাহিদা হাসান দীপা (সিজিপিএ ৩.৭৮) এবং লোকপ্রশাসন বিভাগের মারজানা আক্তার ইতি (সিজিপিএ ৩.৬৭)।

বৃত্তির চেক ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শেষে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের ‘জার্নাল অব সোশ্যাল সায়েন্স’-এর অষ্টম খণ্ডের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’

প্রকাশের সময়ঃ ০১:৩৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬