ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় মিলল হাসপাতালের ছাড়পত্রে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ দ্বিতীয় ঢল ছোট হলেও ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন বন্যা বিশেষজ্ঞ আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, তথ্য দিলেই ১০ হাজার টাকা পুরস্কার চর কুকরি-মুকরিতে সড়ক নির্মাণে রডের বদলে লোহার নেট ব্যবহারের অভিযোগ মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিআরসির ফল উৎসব অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিআরসি আয়োজিত ফল উৎসবের দৃশ্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী ফল উৎসবের আয়োজন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার ফর রোড চাইল্ড (সিআরসি) ইবি শাখা। বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় এই আয়োজন করা হয়।

উৎসবে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, ড্রাগন ফল, কলা, পেঁপে, আঙুর, চেরি, আমড়াসহ প্রায় ২০ প্রকারের মৌসুমি ফল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল। এ ছাড়া সংগঠনের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক গালিব এবং স্কুল শাখার পরিচালক আজিজুল হকসহ শতাধিক শিশু এতে অংশ নেয়।

সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, “আমরা সমাজের প্রতিনিধি হিসেবে ছোট পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিনের জন্য নয়, আমরা চাই সারা বছরই সমাজ এই শিশুদের নিয়ে ভাবুক।”

সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম বলেন, “আমাদের সংগঠন যেসব শিশুকে নিয়ে কাজ করে, তাদের বেশিরভাগই সব ধরনের ফলের সঙ্গে পরিচিত নয়। কারো কারো পরিবারের সামর্থ্যও নেই প্রতিবছর সব ধরনের ফল কিনে খাওয়ানোর। এই শিশুদের কথা চিন্তা করেই আমাদের সংগঠনের এই ব্যতিক্রমী আয়োজন। এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা চাই শিশুদের মুখে একটুখানি হাসি ফুটুক এবং তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে অনুপ্রাণিত হোক। সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।”

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিআরসির ফল উৎসব অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৬:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬