ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে মুখরিত ক্যাম্পাস শিবগঞ্জ শ্যামপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান শিবগঞ্জে অটোরিকশার লোভে চালক রুমন হত্যা-গ্রেপ্তার ৩ প্রকৌশলী অধিকার দিবসে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থী ফাতেমা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদান নোবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামে সভাপতি নকীবুল, সম্পাদক মেহেদী ময়মনসিংহে কাস্টমস সিপাহি হত্যা রহস্যের কিনারা- শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার ২ পত্নীতলায় বিজিবির অভিযানে সাড়ে ১৫শ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ কুয়েতি সেনাদের প্রশিক্ষণ দেবে পাকিস্তানের সামরিক বাহিনী চিনির বাজারে সরবরাহ সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা

শিবগঞ্জ শ্যামপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান

শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়ন পরিষদে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানান ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, পূর্বশ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুর রশিদ, শরৎনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মালেক এবং ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমল হক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মফিজ উদ্দিন, আস্তাউর রহমান, আব্দুল খালেক ও রায়হান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে শ্যামপুর ইউনিয়নের মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভাবক ও শিক্ষকরা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে মুখরিত ক্যাম্পাস

শিবগঞ্জ শ্যামপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশের সময়ঃ ০২:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬