ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, তথ্য দিলেই ১০ হাজার টাকা পুরস্কার সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস চর কুকরি-মুকরিতে সড়ক নির্মাণে রডের বদলে লোহার নেট ব্যবহারের অভিযোগ মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস টি-শার্ট নেড়ে সংকেত, বন্যায় আটকে পড়া কিশোরকে হেলিকপ্টারে উদ্ধার লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে অস্বীকৃতি জানানোয় শিশুকে ছুরিকাঘাতে হত্যা-গ্রেপ্তার ১ স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১২৩৫ Time View

বিদ্যুতের দাবিতে মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের অবস্থান।

নরসিংদীর মাধবদীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক শ’ শ্রমিক। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিসের সামনে এ অবরোধ চলে।

আনন্দী এলাকার শ্রমিকরা বিদ্যুতের দাবিতে মহাসড়কে অবস্থান নিলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, যানজট প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পাশাপাশি জরুরি সেবার যান চলাচলেও বিঘ্ন ঘটে।

অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবদী থানা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা হয়।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম মহসিন কবির আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন।

কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে দুপুর সাড়ে ১১টার দিকে অবরোধ শেষ হয়। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এ সময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান, মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, বিএনপি নেতা কাজী ওয়াসিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন

মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট

প্রকাশের সময়ঃ ০৪:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬