ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ক্ষেতলালে সরকারি পুকুরে মাটি-বালু উত্তোলনের অভিযোগ “পোরশায় প্রেসার কুকারের আঘাতে ৫ সন্তানের জননীর মৃত্যু, স্বামী আটক” “জিরো টলারেন্সে দুর্নীতি দমন: মডেল জেলা গড়তে সাংবাদিকদের পাশে চান ডিসি” গণরায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন পত্নীতলায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর ইবি বিএনসিসির মহিউদ্দিন, সেনাবাহিনীতে জেসিও পদে চূড়ান্তভাবে নির্বাচিত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্রশিবির রাজপথে সক্রিয় থাকবে- সভাপতি নূরুল সিইসি শপথ ভঙ্গ করেছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা খালাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম, গ্রেপ্তার ভাগ্নে

ঈদে কে কীভাবে আসছেন পর্দায়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ ০২:৫০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১২৫৭ Time View

সংগৃহীত ছবি।

আবারও আসছে রোজার ঈদ। দর্শককে উৎসবের আমেজে রাঙাতে টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো নানা ধরনের আয়োজন করছে। এ ঈদে তরুণ অভিনেত্রীদের কাজের দিকে নজর থাকবে দর্শকের। ঈদ আনন্দের কুশীলবদের নিয়ে লিখেছেন এমদাদুল হক মিলটন

বছর ঘুরে আবারও আসছে ঈদুল ফিতর। উৎসবের এই সময়টিকে ঘিরে ছোটপর্দায় তৈরি হয় আলাদা এক ব্যস্ততা। দর্শককে আনন্দ দিতে টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করে বিভিন্ন ধরনের বিশেষ অনুষ্ঠান ও নাটক। নির্মাতা ও অভিনয়শিল্পীরাও চেষ্টা করেন উৎসবের এই সময়ে নিজেদের সেরা কাজটি দর্শকের সামনে তুলে ধরতে। ফলে ঈদ মানেই ছোটপর্দায় তারকাদের জমজমাট উপস্থিতি। এবারের ঈদেও সেই ধারাবাহিকতায় জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী বিভিন্ন নাটক ও বিশেষ আয়োজনে হাজির হচ্ছেন।

ঈদ নাটকে প্রতিবছরই মোশাররফ করিমের থাকে সরব উপস্থিতি। সাগর জাহানের পরিচালনায় ‘যাহা বলিব সত্য বলিব’ ও ‘আদু ভাই’, বর্ণনাথের ‘সোনার চেইন’, রাকেশ বসুর ‘মোতালেব জাদুকর-২’, সাইফ আহমেদের ‘বউ প্যারা দেয়’সহ ডজনখানেক নাটকে তাঁকে দেখা যাবে। প্রতি ঈদেই নিজের পরিচালনায় ‘ছোটকাকু’ সিরিজ নিয়ে হাজির হন নন্দিত নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। পাশাপাশি এতে অভিনয়ও করেন তিনি। তাঁর এবারের সিরিজের নাম ‘কঙ্গো থেকে বঙ্গ’।

ঈদের বিশেষ আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি ঈদের মতো এবারও ব্যতিক্রমী পরিবেশনা নিয়ে হাজির হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের পর্বে একটি দলীয় সংগীতের মাধ্যমে সমাজের নানা অসংগতি, মিথ্যা ও দুর্নীতির বাস্তবতা তুলে ধরা হয়েছে। সেই পরিবেশনাতেই অংশ নিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। বর্ণাঢ্য কোরিওগ্রাফি, নাচ এবং সামাজিক বার্তার সমন্বয়ে সাজানো এই পরিবেশনাটি ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি করেছে।

ঈদের বিশেষ এই আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে। ঈদে বড়পর্দায় আমার অভিনীত একটি সিনেমা মুক্তি পাবে। এছাড়া ব্যক্তিগত ব্যস্ততার কারণে এবার তুলনামূলক কম নাটকে অভিনয় করেছি। তবে সব সময় চেষ্টা করি ভালো গল্পে কাজ করতে। ইত্যাদির মতো একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পারফর্ম করা আমার জন্য আনন্দের। আশা করছি, দর্শক এই পরিবেশনাটি উপভোগ করবেন।’

ঈদের নাটকে ‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন তানজিন তিশা। অ্যাকশন থ্রিলার গল্পের নাটক ‘গোলাপী’তে এবার একেবারে ভিন্ন রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে। নাটকটিতে তিনি অভিনয় করেছেন গোলাপী চরিত্রে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘গোলাপী চরিত্রটি আমার জন্য একেবারেই আলাদা অভিজ্ঞতা। এখানে একজন শক্ত ও সাহসী নারীর গল্প আছে। চরিত্রটির প্রস্তুতির জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করি, দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।’

তরুণ প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী এবার ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন রোমান্টিক গল্পের নাটক ‘মন ফড়িং’-এর কাজ । ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকে তটিনীর সঙ্গে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। পাশাপাশি একই নির্মাতার ‘জখম’ নাটকেও অভিনয় করেছেন তটিনী। এছাড়া জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘কসম’ নাটকে তাঁকে দেখা যাবে জোভানের বিপরীতে। তটিনী বলেন, ‘ঈদের জন্য করা প্রতিটি নাটকের গল্পই আলাদা। আশা করছি দর্শক নাটকগুলো পছন্দ করবেন।’

ভিন্নধর্মী গল্পের ‘লেলিন’ নাটকে অভিনয় করেছেন সাফা কবির। এতে তাঁর সহশিল্পী মুশফিক আর ফারহান। দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। গল্পে সাফা কবির অভিনয় করেছেন আঁখি চরিত্রে, যে এক প্রভাবশালী ও ধনী পরিবারের মেয়ে। নাটকটি ঈদের দ্বিতীয় দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

প্রতি বছরের মতো ঈদেও প্রায় ডজনখানেক নাটকে দেখা যাবে মুশফিক আর ফারহানকে। এর মধ্যে রয়েছে ‘উই টাইম’, ‘বেসড অন ট্রু স্টোরি’, ‘লেলিন’, ‘পরান পাখি’ এবং ‘আনারকলি’। ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নতুনভাবে হাজির হওয়ার চেষ্টা করছেন এই অভিনেতা। আরেক তারকা অভিনেতা ফারহান আহমেদ জোভান অভিনীত ঈদে নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কলেজ ডেজ’, ‘গুডলাক’, ‘হৃদয়ের ওপাশে তুমি’, ‘বাতাসের ফুল’ এবং ‘প্রিয় নামে ডেকো’।

ঈদের নাটক প্রসঙ্গে জোভান বলেন, ‘ঈদ মানেই দর্শকের জন্য বিশেষ সময়। তাই গল্প ও চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা বাড়তি মনোযোগ দিই। চেষ্টা করি দর্শকের জন্য ভিন্ন কিছু উপহার দিতে। এবারের কাজগুলোতেও সেই চেষ্টা করেছি। আশা করছি, দর্শক নাটকগুলো উপভোগ করবেন।’ ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে তাঁর উপস্থিতি। ইউটিউবে মুক্তি পাবে তপু খানের নির্মাণে নাটক ‘হ্যাপি ডিভোর্স’। এতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। এক দম্পতির সন্তান নেওয়া নিয়ে দ্বিধা, হাস্যরস এবং বাস্তবতার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।

বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহাও ঈদের নাটকে ভিন্নধর্মী কিছু কাজ নিয়ে হাজির হচ্ছেন। রোমান্টিক ঘরানার নাটকে তাঁকে বেশি দেখা যায়। সম্প্রতি তিনি তৌসিফ মাহবুবের সঙ্গে একটি নতুন রোমান্টিক নাটকের শুটিং শেষ করেছেন। যদিও নাটকটির নাম এখনও ঠিক হয়নি।

এ ছাড়াও আরও দুটি নাটকে তাঁকে দেখা যাবে। ঈদ নাটক প্রসঙ্গে নীহা বলেন, ‘রোমান্টিক গল্পে অভিনয় করতে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। দর্শকও আমাকে এই ধরনের চরিত্রে বেশি গ্রহণ করেছেন। তাই চেষ্টা করছি ভালো গল্পের কাজ করতে। আশা করছি ঈদের কাজগুলো দর্শকের ভালো লাগবে।’ ঈদের নাটকে উপস্থিত থাকছেন অভিনেতা ইয়াশ রোহানও। তানজিন তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নাটক ‘কিসমত’-এ। মুহাম্মাদ মিফতাহ আনানের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকে ইয়াশ অভিনয় করেছেন ফাহাদ চরিত্রে। যে স্বল্পভাষী, শান্ত স্বভাবের এক তরুণ। তাঁর জীবন সীমাবদ্ধ বাসা, অফিস ও লাইব্রেরির মধ্যে। বিপরীতে তিশা অভিনয় করেছেন সায়রা চরিত্রে। ইয়াশ
রোহান বলেন, ‘নাটকের গল্প জীবনের অপ্রত্যাশিত মোড় নিয়ে। চরিত্রটির মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতি আছে। ঈদের দর্শকদের জন্য এটি সুন্দর একটি নাটক হবে বলে আমার বিশ্বাস।’

উপস্থাপনা ও অভিনয় দুই মাধ্যমেই পরিচিত মুখ আইশা খান। দীর্ঘ সময় রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর উপস্থাপনায় ব্যস্ত থাকার পর আবার অভিনয়ে ফিরেছেন তিনি। এবারের ঈদে তাঁকে দেখা যাবে ছয়টি ভিন্নধর্মী নাটকে। এর মধ্যে রয়েছে ‘সদা সত্য বলিব’, ‘আদু ভাই’, ‘আমি একজন খুনি বলছি’, ‘সে কী আসবে না’, ‘হৃদয়ে তুমি’ এবং ‘বাবুই পাখির বাসা’। বিভিন্ন নির্মাতার এসব নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হবেন তিনি। আইশা খান বলেন, ‘দীর্ঘদিন একটি রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত থাকতে হয়ছে। এ কারণে নাটকে উপস্থিতি কম ছিল। বিরতির পর আবার অভিনয়ে ফিরেছি। গল্পের বৈচিত্র্য দেখে কাজগুলো বেছে নিয়েছি। প্রতিটি চরিত্রেই আলাদা চ্যালেঞ্জ রয়েছে। দর্শক আমার এই কাজগুলো উপভোগ করবেন বলে আশা করছি।’

অন্যদিকে দীর্ঘ বিরতির পর আবার শুটিংয়ে ফিরেছেন অভিনেতা নিলয় আলমগীর। ব্যক্তিগত কারণে কয়েক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে আবার অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। দেশে ফিরে নতুন একটি নাটকের মাধ্যমে শুটিং শুরু করেছেন নিলয়। নাটকটি পরিচালনা করছেন নাজমুল রনি। এতে তাঁর সহশিল্পী নীলাঞ্জনা নীলা।

নিলয় আলমগীর বলেন, ‘দীর্ঘ সময় পর আবার শুটিংয়ে ফিরতে পেরে ভালো লাগছে। ঈদের দর্শক সাধারণত পারিবারিক ও বিনোদনধর্মী গল্প পছন্দ করেন। আমরা সেই ধরনের গল্প নিয়েই কাজ করছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ নিলয়ের সঙ্গে জুটি বেঁধে ঈদে পর্দায় বেশি দেখা যায় জান্নাতুল সুমাইয়া হিমিকে। নিলয় দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে ঈদের কাজ খুব হয়নি হিমির। তাঁকে এবার দেখা যাবে বর্ণ নাথের পরিচালনায় ‘সোনার চেইন’, ‘আমি বেশি গরিব’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে।

এছাড়া আগের চেয়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের টিভি নাটকে উপস্থিতি বাড়ছে। এ ঈদে তিনি অভিনয় করেছেন মানবিক গল্পভিত্তিক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’ নাটকে। নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বেশ বিরতির পর ঈদ নাটক দিয়ে এবার কাজের ফিরেছেন মুমতাহিনা টয়া। ‘গোলাপ আর কাঁটা’ নাটকটি পরিচালনা করেছেন ফেরদৌস হাসান।

ঈদের নাটকে আরও থাকছেন যারা…
সাদিয়া আয়মান, মীর সাব্বির, সজল নূর, তানজিকা আমিন, ফারিন খান, প্রান্তর দস্তিদার, মীর রাব্বী, নীলাঞ্জনা নীলা, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, জিয়াউল হক পলাশ, শাশ্বত দত্ত, পারসা ইভানা, সালহা খানম নাদিয়া, অহনা, নাজিয়া হক অর্ষা, মৌসুমী মৌ, স্পর্শিয়ার মতো অভিনয়শিল্পীদের থাকবে সরব উপস্থিতি। সিনেমা, ওটিটিসহ নানা মাধ্যমের কাজে ব্যস্ততা বাড়ায় ঈদে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, রুনা খান, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণের মতো তারকার উপস্থিতি টিভি পর্দায় কম থাকবে। কেউ কেউ আবার নতুন নাটকে কাজ না করলেও অনেকেরই পুরোনো কিছু কাজ প্রচার হবে বলে জানা গেছে। সব মিলিয়ে এবারের ঈদে ছোটপর্দা সাজছে নানা আয়োজনের সমাহারে। নতুন গল্প, নতুন জুটি এবং ভিন্নধর্মী চরিত্রে তারকাদের উপস্থিতি দর্শকদের মনে আশা জাগিয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে সরকারি পুকুরে মাটি-বালু উত্তোলনের অভিযোগ

ঈদে কে কীভাবে আসছেন পর্দায়

প্রকাশের সময়ঃ ০২:৫০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬