ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানায় ভিড়, দীর্ঘ যানজটে দর্শনার্থীদের হেঁটে যাত্রা

প্রায় এক কিলোমিটার এলাকা হেঁটে সবাই চিড়িয়াখানায় যাচ্ছেন। রোববার দুপুরে এমন দৃশ্য দেখা যায়।

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে, যার ফলে চিড়িয়াখানা এলাকা ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে এমন দৃশ্য দেখা গেছে।

মিরপুর ১ নম্বর এলাকার সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানার দিকে অল্প এগোলেই যানজট শুরু হয়েছে। দীর্ঘ সময় যানবাহনে বসে থাকা অনেকে বাস, সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে যেতে বাধ্য হয়েছেন। প্রায় এক কিলোমিটার এলাকা হেঁটেই দর্শনার্থীরা চিড়িয়াখানায় পৌঁছাচ্ছেন।

এনিয়ে রাইনখোলা মোড় থেকে চিড়িয়াখানার দিকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে চিড়িয়াখানায় যাওয়া এবং বের হওয়ার জন্য দর্শনার্থীদের হেঁটেই যাত্রা করতে হচ্ছে।

যাত্রাবাড়ী এলাকা থেকে মা-বোন ও ভাইকে নিয়ে চিড়িয়াখানায় আসা মো. হোসাইন বলেন, “চিড়িয়াখানায় প্রচুর ভিড়। আসার সময় ৪০০ টাকা ভাড়া দিয়েছি, কিন্তু চিড়িয়াখানা থেকে বের হয়ে দেখলাম আশপাশে কোনো যানবাহন নেই। দু-একটা থাকলেও অতিরিক্ত ভাড়া চাইছে। তাই পরিবার নিয়ে হেঁটেই রওনা দিয়েছি।”

তার বোন রোকেয়া আক্তার যোগ করেন, “চিড়িয়াখানায় ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই পরিস্থিতিতে যানবাহন না পাওয়ায় হেঁটেই ফিরতে হয়েছে। ব্যবস্থাপনা আরও ভালো হলে সাধারণ মানুষকে এমন ভোগান্তিতে পড়তে হতো না।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানায় ভিড়, দীর্ঘ যানজটে দর্শনার্থীদের হেঁটে যাত্রা

প্রকাশের সময়ঃ ০৬:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬