ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রেন্দ্র অঞ্চলে সেচে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে হাজার কোটি টাকার প্রকল্প- বিএমডিএ চেয়ারম্যান চিরকুট লিখে গৃহবধূর মৃত্যু, মরদেহ রেখে স্বামী নিখোঁজ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ৩ অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী যমুনার ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ৪৬ হাজার টাকায় দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ভাই নিহত, আহত অপরজন ৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ৩ জুলাই

  • বিনোদন ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৪০৬ Time View

সংগৃহীত ছবি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ মে) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বর্তমান সভাপতি মিশা সওদাগর

তিনি জানান, মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন আয়োজন বিলম্বিত হোক—এটি তিনি চাননি। সে কারণেই দ্রুত দেশে ফিরে এসে নির্বাচনের আয়োজন সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মিশা সওদাগর বলেন, “সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই আমি সবসময়। আমার কারণে নির্বাচনের তারিখ আটকে থাকুক, সেটা চাইনি। কার্যনির্বাহী পরিষদের সভায় আগামী ৩ জুলাই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।”

জানা গেছে, আসন্ন নির্বাচনে এক প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়ক বাপ্পারাজ ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে আরেকটি প্যানেলে থাকছেন শিবা শানুজয় চৌধুরী

নির্বাচন ঘিরে ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন প্যানেল নিজেদের অবস্থান শক্ত করতে শিল্পীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

রেন্দ্র অঞ্চলে সেচে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে হাজার কোটি টাকার প্রকল্প- বিএমডিএ চেয়ারম্যান

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ৩ জুলাই

প্রকাশের সময়ঃ ০৫:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬