ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বরেন্দ্র অঞ্চলে সেচে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে হাজার কোটি টাকার প্রকল্প- বিএমডিএ চেয়ারম্যান চিরকুট লিখে গৃহবধূর মৃত্যু, মরদেহ রেখে স্বামী নিখোঁজ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ৩ অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী যমুনার ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ৪৬ হাজার টাকায় দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ভাই নিহত, আহত অপরজন ৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ৩

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১২৩৫ Time View

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর সাত যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রথমে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

পুলিশ কর্মকর্তারা জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। ওই ঘটনার মাত্র ১৫ দিনের ব্যবধানে একই মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটল।

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলে সেচে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে হাজার কোটি টাকার প্রকল্প- বিএমডিএ চেয়ারম্যান

সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ৩

প্রকাশের সময়ঃ ০৬:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬