ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী যমুনার ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ৪৬ হাজার টাকায় দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ভাই নিহত, আহত অপরজন ৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালার কাঁচ ভেঙে উদ্ধার যাত্রীরা নাটোরে অটোভ্যানে বাসের ধাক্কা, চাপা পড়ে চালক-যাত্রী নিহত হেসেছি, কেঁদেছি, আবেগে ভেসেছি: প্রথম কনসার্ট নিয়ে অপূর্ব দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের চরম দুর্ভোগ

৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটে কয়েল স্প্রিং ভেঙে আটকে পড়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন মেরামতের দৃশ্য

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের ভেঙে যাওয়া কয়েল স্প্রিং ও বডি মেরামতের পর প্রায় তিন ঘণ্টা বিরতি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে, যার পর থেকে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ তিন ঘণ্টার জন্য স্থবির হয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন, এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

স্থানীয়, ট্রেনযাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনের আগে পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে এবং বেলা ১২টা পর্যন্ত উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ থাকে।

ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত শনাক্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন ও এর যাত্রীরা। তিনি জানান, এই ঘটনায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের সার্বিক ট্রেন যোগাযোগ বিঘ্নিত হয়। ঘটনার পরপরই নিকটবর্তী সান্তাহার জংশন থেকে একটি রিলিফ ট্রেন বা উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িকভাবে মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে সরিয়ে নেয়। এর ফলে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর বেলা ১২টার দিকে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী

৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের সময়ঃ ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬