ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালার কাঁচ ভেঙে উদ্ধার যাত্রীরা

কক্সবাজারের রামুতে আগুন লাগা স্লিপার বাস থেকে উদ্ধার হচ্ছেন যাত্রীরা

কক্সবাজারে ঢাকাগামী একটি চলন্ত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন দেখে স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে জানালার কাঁচ ভেঙে শিশু ও নারীসহ প্রায় ৩০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) স্লিপার বাসটি আইকন পরিবহনের। কক্সবাজার থেকে ৩০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। বাসের যাত্রী রায়হান জানান, শহরের কলাতলীর মোড় থেকে বাসটি ছেড়ে যায়। তিনি দুই দিন আগে কয়েকজনসহ কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন এবং রাতে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন। তিনি জানান, জরুরি মুহূর্তে আগুন নেভানোর জন্য বাসটিতে কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার ছিল না।

বাসের আরেক যাত্রী সোহেল রানা জানান, প্রথমে তারা পোড়া গন্ধ পান, পরে দেখতে পান বাসে আগুন লেগেছে। এতে তারা হতভম্ব হয়ে পড়েন এবং ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বলে জানান তিনি। স্থানীয়রা বাসের জানালার কাঁচ ভেঙে তাদের উদ্ধার করেন। তিনি বলেন, স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার না করলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। সোহেল রানাও পরিবারের সাত সদস্যসহ কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন।

যাত্রীদের অভিযোগ, চলন্ত বাসে আগুন লাগলেও চালক ও সহকারী যাত্রীদের কিছু না জানিয়েই গাড়ি থামিয়ে নেমে যান। আগুন লাগার পর চালক ও হেল্পারকে বাসের ভেতরে দেখা যায়নি বলেও অভিযোগ ওঠে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামু হাইওয়ে থানা পুলিশ। রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, সংবাদ পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছান। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। তিনি আরও জানান, বাসের ভেতরে থাকা মালামালও খুঁজে বের করে যাত্রীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে বলে তিনি জানান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালার কাঁচ ভেঙে উদ্ধার যাত্রীরা

প্রকাশের সময়ঃ ০৩:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬