ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা- পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গী অসুস্থ হলে শুধু পাশে থাকা যথেষ্ট, নাকি দায়িত্বও নিতে হবে? বদনজর লাগলে যেভাবে বুঝবেন, জেনে নিন করণীয় রংপুরে শিক্ষক পরিবার হত্যা- বিয়ের আগেই থেমে গেল আগামী চক্রবর্তীর স্বপ্ন রংপুরে পাশাপাশি চিতায় পরিবারের চার সদস্যের শেষকৃত্য সম্পন্ন মন্ত্রী ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা জানাল নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির ব্যাপক প্রস্তুতি

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আফরিন রশিদ সেজুতি

ময়মনসিংহে পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে এক পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আফরিন রশিদ সেজুতি (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার আকুয়া থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সেজুতি নগরীর মাসকান্দা নতুন বাজার রোড এলাকার বাসিন্দা ডা. হারুন অর রশিদের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট ফেসবুকে ‘পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল তদন্তে নামে।

ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা ও স্থানীয় সূত্র কাজে লাগিয়ে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। এই তদন্তেরই ধারাবাহিকতায় শনাক্ত হন আফরিন রশিদ সেজুতি।

পুলিশ জানায়, আহত পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশের সময়ঃ ০৪:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬