
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়াবলি সম্পাদনে সহায়তা করবেন।
রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই কার্যবণ্টন সম্পন্ন হয়েছে।
পরিপত্র অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্বে থাকছে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি সংক্রান্ত বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্যান্য যেকোনো বিষয়।
অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি সংক্রান্ত বিষয়াবলি।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, উপরোক্ত দায়িত্ব বণ্টনে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।
অধিকার ডেস্কঃ 
























