ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা- পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গী অসুস্থ হলে শুধু পাশে থাকা যথেষ্ট, নাকি দায়িত্বও নিতে হবে? বদনজর লাগলে যেভাবে বুঝবেন, জেনে নিন করণীয় রংপুরে শিক্ষক পরিবার হত্যা- বিয়ের আগেই থেমে গেল আগামী চক্রবর্তীর স্বপ্ন রংপুরে পাশাপাশি চিতায় পরিবারের চার সদস্যের শেষকৃত্য সম্পন্ন মন্ত্রী ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা জানাল নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির ব্যাপক প্রস্তুতি

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির ব্যাপক প্রস্তুতি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:২৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১২৩৭ Time View

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে উত্তর আমেরিকা বিএনপি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে সামনে রেখে দুই সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে উত্তর আমেরিকা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো এবং নিউইয়র্কে তাঁর অবস্থানকালীন সময়ে বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালনের লক্ষ্যেই চলছে এই প্রস্তুতি।

সম্প্রতি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের নিয়ে একটি যৌথ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রীর সফরকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ এবং মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

এছাড়া বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মকসুদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, খোরশেদ আলম, যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, জাসাসের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সায়েম ও সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর সরোয়ার্দ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বাবর উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন নিউইয়র্কে অবস্থান করবেন, ততদিন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সক্রিয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে একটি বৃহৎ শান্তি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাবেশে ব্যাপক লোকসমাগম নিশ্চিত করতে নিউইয়র্কের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলাকাভিত্তিক জনসংযোগ চালাবেন। এ লক্ষ্যে বিভিন্ন এলাকার দায়িত্বও ইতিমধ্যে নেতাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এবং পরদিন ২৫ সেপ্টেম্বর একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের পাশাপাশি উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠনের জ্যেষ্ঠ নেতা এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের নিয়ে গত ২৩ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট ১১টি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে অবস্থানকালীন পুরো সময়জুড়ে স্বাগত কর্মসূচি, শান্তি সমাবেশ এবং জনসংযোগসহ নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ আগস্ট উত্তর আমেরিকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সফরকেন্দ্রিক চূড়ান্ত কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির ব্যাপক প্রস্তুতি

প্রকাশের সময়ঃ ০১:২৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬