
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। শনিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে একই দিন সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পর তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
নতুন দায়িত্ব পাওয়া চারজন মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
আর দুইজন প্রতিমন্ত্রী হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
দৈনিক অধিকার ডেস্কঃ 
























