
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করেছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গোটা শপথ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মৌখিকভাবে শপথ গ্রহণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা পরে সত্যায়িত করেন জাতীয় সংসদের স্পিকার।
এদিন মন্ত্রী হিসেবে শপথ নিতে দরবার হলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
অধিকার ডেস্কঃ 























