ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি গ্রামবাসী ও বিএনপি নেতার উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় অপেজান হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি ১,৯০০ মেগাওয়াটের বেশি দেশে বাড়ছে ‘কুশ’ মাদকের বিস্তার, থাইল্যান্ডকেন্দ্রিক ত্রিদেশীয় চক্রের সন্ধান জয়পুরহাটে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ১৯ স্মার্টফোন ও ১ হাজার সিম কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ চুয়াডাঙ্গায় দুই পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে ২ বছরের কারাদণ্ড সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতি, কেনাকাটা শেষ করেই কুমিল্লার প্রবাসীর মৃত্যু বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের প্রচারণা, ‘তৌহিদী জনতা’ কারা খতিয়ে দেখছে প্রশাসন

বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি

ময়মনসিংহ বিভাগে পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক ওজন-পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তাস্বার্থ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। তবে বিপুলসংখ্যক প্রতিষ্ঠান ও বিস্তৃত কর্মপরিধির তুলনায় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জনবল রয়েছে মাত্র ২১ জন। এই সীমিত জনবল দিয়েই প্রতিদিন মাঠপর্যায়ে অভিযান, সার্ভিল্যান্স, ওজন-পরিমাপন যন্ত্রের ভেরিফিকেশন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
বর্তমানে ময়মনসিংহ বিভাগে বিএসটিআইয়ের লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭১টিতে। এসব প্রতিষ্ঠানের পণ্যের মান, উৎপাদন প্রক্রিয়া, মোড়কজাতকরণ এবং লাইসেন্সের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করছে সংস্থাটি।
এ বিষয়ে বিএসটিআই ময়মনসিংহের উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় প্রধান সঞ্জয় কুমার সরকার বলেন, “সীমিত জনবল নিয়েই আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমাদের বিভাগীয় কার্যালয়ে বর্তমানে মাত্র ২১ জন কর্মী কর্মরত আছেন। তারপরও জনস্বার্থে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছি আমরা।”

জনপ্রিয় সংবাদ

বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি

বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি

প্রকাশের সময়ঃ ১১:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬