
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন রাষ্ট্রপতির “দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য” আন্তরিক শুভকামনা জানান।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর একদিন পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন তিনি।
অধিকার ডেস্কঃ 



















