ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে ব্যবস্থার আশ্বাস পুলিশের ডাকসু আন্তঃহল ফুটবলে চ্যাম্পিয়ন জগন্নাথ ও শামসুন্নাহার হল জাতীয় প্রেস ক্লাবে মুগ্ধতা ছড়ানো কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত শাল্লায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়োগের অভিযোগ ঈশ্বরদীতে মহানন্দা এক্সপ্রেসে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫ যাত্রী চারঘাটে অস্ত্র-মাদক মামলার পলাতক আসামি সম্রাটকে ধরতে পুলিশি অভিযান রাজশাহীতে সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা ফুটবল খেলতে গিয়ে বলের আঘাতে আবু সাঈদের মৃত্যু বগুড়ায় সিএনজি চালককে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে ব্যবস্থার আশ্বাস পুলিশের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১২৪৭ Time View

সাতক্ষীরার বাইপাস সড়ক এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের দৃশ্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় ছাত্রলীগের একাংশের উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন সংগঠনটির নেতা মৃণাল মন্ডল।

আজ শোকাবহ ১৫ আগস্ট। এমন এক পরিস্থিতিতে এই ঝটিকা মিছিলের ঘটনা সামনে এলো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে বাইপাস সড়ক এলাকায় হঠাৎ করেই ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত বিভিন্ন স্লোগান দেন। সড়ক ধরে অল্প দূর অগ্রসর হওয়ার পরই মিছিলটি দ্রুত সমাপ্ত হয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি প্রাথমিকভাবে অবগত ছিলেন না, তবে সংশ্লিষ্ট থানার ওসিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে সাতক্ষীরা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে ব্যবস্থার আশ্বাস পুলিশের

প্রকাশের সময়ঃ ০৩:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬