ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার রেলওয়ের তিন শীর্ষ পদে রদবদল ধামরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার ফেনীতে অপহরণ-চাঁদাবাজি মামলা: বহিষ্কৃত ছাত্রদল নেতা কারাগারে বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে গুনতে হবে জরিমানা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়পুরে সড়ক উন্নয়নের নামে ভোগান্তি- থমকে আছে কাজ ইরানে মার্কিন হামলায় ১৮ নিহত, বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনায় বাড়ছে উদ্বেগ সাদুল্লাপুরে বাসের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নিহত কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাডুবি, উদ্ধার ১৩ জেলে; নিখোঁজ ১ কমিশন ও বিল অনিয়মের অভিযোগ, লক্ষ্মীপুরের প্রকৌশলী ইকবাল বদলি

ফেনীতে অপহরণ-চাঁদাবাজি মামলা: বহিষ্কৃত ছাত্রদল নেতা কারাগারে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ফেনীর দাগনভূঞায় অপহরণ ও চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদ হোসাইনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ফটিক। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসাইন মিনার জানান, জামশেদুর রহমান ফটিকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। ওই মামলায় তিনিই একমাত্র আসামি।

তিনি জানান, মামলায় জামিনে থাকার পর আদালতে অনুপস্থিত থাকায় ফটিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে বৃহস্পতিবার সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, জামশেদুর রহমান ফটিকের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।

মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

ফেনীতে অপহরণ-চাঁদাবাজি মামলা: বহিষ্কৃত ছাত্রদল নেতা কারাগারে

প্রকাশের সময়ঃ ০৫:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬