ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে ৬ দোকানসহ ১১ বসতঘর পুড়ে ছাই হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মসিক মেয়রসহ তিনজনকে কারণ দর্শানোর নির্দেশ আয়েশা (রা.) কেন গভীর রাতে মহানবী (সা.)-এর পিছু নিয়েছিলেন?

দেশ সংকটে পড়লেই বিএনপি হাল ধরেছে-প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার নাম নিবিড়ভাবে সম্পৃক্ত। তিনি বলেন, দেশ যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছে, তখনই বিএনপি সেই সংকট মোকাবিলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো লুকিয়ে বা গোপনে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি; বরং জনগণের ন্যায্য অধিকার আদায়ে দলটি সর্বদা রাজপথে সক্রিয় থেকেছে। তিনি আরও উল্লেখ করেন, দেশে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রতিটিতেই বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছে।

তারেক রহমান বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। এই সংকট সমাধানে ইতিমধ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের কোনো সংকট আর সৃষ্টি না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনামলের সৃষ্ট সমস্যা হোক কিংবা অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া জটিলতা—উভয় ক্ষেত্রেই সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান স্পষ্ট করে বলেন, কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা নিয়ন্ত্রণে দেশের প্রচলিত আইনেই সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। প্রত্যেককে নিজ নিজ সীমার মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

দেশ সংকটে পড়লেই বিএনপি হাল ধরেছে-প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময়ঃ ১২:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬