ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি ফুলপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, অপহরণ মামলায় গ্রেপ্তার ৩ নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮

জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের

জাতীয় সংসদে লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি জানাচ্ছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। সংগৃহীত ছবি

দেশের একমাত্র বিশেষায়িত ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালু এবং হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করতে ভবন-২ নির্মাণের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

রোববার জাতীয় সংসদে স্পিকার তাকে দুই মিনিটের জন্য বক্তব্য প্রদানের সুযোগ দিলে তিনি এসব দাবি উত্থাপন করেন।

মাহবুবা হাকিম বলেন, গ্যাস, বিদ্যুৎ ও রাজনৈতিক নানা অস্থিরতার মধ্যেও ১৫ আগস্ট ২০২৬ প্রধানমন্ত্রী তার এক বক্তব্যে বলেছিলেন যে, তিনি এমন একটি রাষ্ট্র গড়তে চান, যেখানে চিকিৎসার জন্য মানুষকে আর বিদেশে যেতে হবে না। প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকার থেকে অনুপ্রাণিত হয়ে একজন গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের সহধর্মিণী হিসেবে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির পক্ষ থেকে তিনি মহাখালীতে অবস্থিত ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম দ্রুত চালুর বিষয়টি সংসদে তুলে ধরেন।

তিনি আরও বলেন, একই সঙ্গে হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করার লক্ষ্যে ভবন-২ নির্মাণের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।

স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য জানান, ২০২৫-২৬ অর্থবছরের লিভার ট্রান্সপ্লান্ট-সংক্রান্ত পাঁচ ধরনের যন্ত্রপাতি ইতিমধ্যে ইনস্টিটিউটে এসে পৌঁছেছে এবং বাকি ১০ ধরনের যন্ত্র আগামী মাসে এসে পৌঁছাবে। এসব যন্ত্রপাতি স্থাপন ও কার্যক্রম উপযোগী করে তুলতে প্রায় দুই মাস সময় লাগবে বলে জানান তিনি।

তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রায় ৪৫ জন সদস্য নিয়ে গঠিত একটি টিমের জন্য প্রয়োজনীয় বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করাটাই এখন সবচেয়ে জরুরি বিষয়। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশে প্রথমবার ২০১০ ও পরে ২০১৯ সালে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়।

মাহবুবা হাকিম আরও বলেন, ২০২৩ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছিল, প্রয়োজনীয় চিকিৎসা দেশে প্রদান করা সম্ভব হচ্ছে না। এই ঘটনাকে দেশের চিকিৎসা ব্যবস্থার একটি দুঃখজনক বাস্তবতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, একজন সাধারণ লিভার রোগীর বেঁচে থাকার শেষ ভরসা হয়ে দাঁড়ায় ভারত ও সিঙ্গাপুরের মতো দেশ, যেখানে লিভার ট্রান্সপ্লান্টের ন্যূনতম খরচ প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা।

সংসদে তিনি বলেন, স্পিকারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছেন যেন অতি দ্রুত দেশের একমাত্র বিশেষায়িত ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টের প্রাতিষ্ঠানিক ও নিয়মিত কার্যক্রম চালু করা হয়।

একই সঙ্গে ২০২৪ সালে বরাদ্দকৃত সাড়ে ৩ একর জমি ব্যবহার করে হাসপাতালের ভবন-২ নির্মাণকাজ দ্রুত শুরু করারও জোর দাবি জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন

জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের

প্রকাশের সময়ঃ ০৬:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬