ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি ফুলপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, অপহরণ মামলায় গ্রেপ্তার ৩ নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮

বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লা, যেখানে পৈতৃক সম্পত্তি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

নাটোরের বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির অংশ চাইতে গিয়ে চার বোন ও দুই ভাবি মারধরের শিকার হয়ে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—মৃত মজির উদ্দিনের মেয়ে অযুফা বেগম (৭০), আনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), ফিরোজা বেগম (৪৫), মৃত শাকের আলীর স্ত্রী নাসিমা বেগম (৫০) এবং সাইদুর আলীর স্ত্রী গোলাপি বেগম (৪০)। আহতদের কয়েকজনের চিকিৎসার প্রয়োজন হলেও ঘটনার পর হুমকির কারণে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে দাবি করেছেন।

স্থানীয় সূত্র ও আহতদের ভাষ্য অনুযায়ী, টুনিপাড়া মহল্লার মৃত তছির উদ্দিন ও মৃত মজির উদ্দিনের ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সোমবার দুপুরে সম্পত্তির অংশ বুঝে নিতে এক পক্ষের কয়েকজন নারী জমিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সূত্রপাত হয়। একপর্যায়ে তছির উদ্দিনের ছেলে আনিছ ও মাওলা কয়েকজন নারীকে মারধর করেন বলে অভিযোগ করেন আহতরা।

আহত অযুফা বেগম বলেন, তাঁরা গরিব ও অসহায় এবং তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। তাঁর বাবার প্রায় তিন বিঘা জমি পাওয়ার কথা থাকলেও এ নিয়ে কয়েকবার সালিশ হওয়ার পর জমি দেওয়ার সিদ্ধান্ত হলেও পরে বুঝিয়ে দেওয়া হয়নি। সোমবার জমি চাইতে গেলে তাঁকে, তাঁর বোনদের ও দুই ভাবিকে মারধর করা হয় বলে জানান তিনি।

আহত ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, মারধরের পাশাপাশি তাঁদের হুমকিও দেওয়া হয়েছে। তাঁর দাবি, তাঁদের প্রতিপক্ষের একজন স্থানীয় রাজনৈতিক নেতা অন্য ভাইদের নির্দেশ দিয়েছেন যাতে তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাঁরা থানা বা হাসপাতালে যেতে না পারেন। ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাগাতিপাড়া উপজেলার স্থানীয় রাজনৈতিক নেতা মইমুর সুলতান। তিনি বলেন, প্রাথমিকভাবে তাঁরা নয় শতক জমি পাবেন বলে তিনি জানেন এবং ভাইয়েরা মিলে জমি বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, দেশের বাইরে থাকা অবস্থায় দেশে ফিরে জানতে পারেন যে তাঁরা জমিতে খুঁটি পুঁততে যান, আর তাঁর ভাই তাঁদের সেখান থেকে সরিয়ে দিলেও মারধর করেননি এবং হুমকি দেওয়ার অভিযোগও সত্য নয় বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত আনিছও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহতরা। একই সঙ্গে সালিশের মাধ্যমে নির্ধারিত সম্পত্তির অংশ বুঝিয়ে দিয়ে বিরোধের স্থায়ী সমাধানের দাবিও জানান তাঁরা।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন

বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি

প্রকাশের সময়ঃ ১২:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬