ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি ফুলপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, অপহরণ মামলায় গ্রেপ্তার ৩ নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮

নতুন বাংলাদেশের বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

জাতিসংঘ সফর ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

শনিবার সকালে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি খাতের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই খাতের পরিস্থিতি দেখলেই দুর্নীতির বিভিন্ন চিত্র বোঝা যায়। তবে প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এ ধরনের কোনো উদ্যোগে যুক্ত হওয়া অস্বাভাবিক নয়। তার ভাষ্য, বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে।

তিনি বলেন, জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের যেখানে যাওয়া প্রয়োজন, সেখানেই যাওয়া হবে।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বোয়িং কেনার বিষয়ে বাংলাদেশকে কেউ চাপ দিচ্ছে না। দেশের প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হতে পারে বলেও জানান তিনি।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে একটি সিন্ডিকেটের কারণে দেশটিতে শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে শ্রমশক্তি পাঠানো হবে।

এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন

নতুন বাংলাদেশের বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৫:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬